```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

লস অ্যাঞ্জেলেসে শ্যুটিং চলাকালীন আহত কিং খান, ভর্তি হাসপাতালে

লস অ্যাঞ্জেলেসে শ্যুটিং চলাকালীন মারাত্মক আহত হলেন শাহরুখ খান। জানা গিয়েছে, নাকে চোট পেয়েছেন অভিনেতা। খবরটি প্রকাশ্যে আসা মাত্রই ভক্তদের মধ্যে রীতিমতো তোলপাড় শুরু হয়েছে। তবে ভয়ের কিছু নেই, শাহরুখের নাকে ছোট্ট একটি অস্ত্রপচারের পর তিনি বিপদমুক্ত। সূত্রের খবর, শাহরুখ যুক্তরাষ্ট্রে ছবির শুটিং চলাকালীন ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়ে নাকে চোট পেয়েছেন। সেই কারণে তড়িঘড়ি তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, এবং তাঁর নাকে ছোট একটি অস্ত্রোপচার করা হয়েছে। সংবাদ মাধ্যম ই-টাইমসের প্রতিবেদন অনুযায়ী, এই মুহূর্তে পাঠান অভিনেতা লস অ্যাঞ্জেলেসে তাঁর আসন্ন প্রকল্পের জন্য শুটিংয়ে ব্যস্ত। ছবির সেটেই ছোট একটি দুর্ঘটনার শিকার হয়েছেন সুপারস্টার। তবে কিং খান এখন সুস্থ, ভারতে ফিরেছেন। একটি সূত্র অনুযায়ী, “এসআরকে লস অ্যাঞ্জেলেসে একটি প্রজেক্টের জন্য শুটিং করছিলেন। সেখানেই তিনি তাঁর নাকে ব্যথা পান। সঙ্গে সঙ্গে তাঁর রক্তক্ষরণ শুরু হয় এবং সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা জানান চিন্তার কিছু নেই এবং কিং খানের রক্তপাত বন্ধ করার জন্য একটি ছোট অস্ত্রোপচার করা দরকার। সেইমতো অভিনেতার নাকে ছোট্ট অপারেশন হয়। SRK-কে নাকে ব্যান্ডেজ অবস্থাতেও দেখা গিয়েছিল।” তবে অভিনেতা বা তাঁর দল দুর্ঘটনার বিষয়ে এখনও পর্যন্ত কোনও বিবৃতি জারি করেনি।

error: Content is protected !!