```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

ফের বিস্ফোরক রাজ্যপাল সিভি আনন্দ বোস

রাজ্য নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে সুর চড়ালেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজ্যের বিভিন্ন অংশে বেলাগাম সন্ত্রাস চলেছে বলে অভিযোগ করেন রাজ্যপাল মৃত্যুর ঘটনার জন্য সরাসরি নির্বাচন কমিশনকে দায়ী করেছেন বোস। ‘পিস কনফারেন্স’ থেকে রাজ্য নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে সুর চড়ালেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। ভাঙড়, ক্যানিং, বাসন্তী সহ রাজ্যের বিভিন্ন অংশে বেলাগাম সন্ত্রাস চলেছে বলে অভিযোগ করেন রাজ্যপাল। রাজ্যে একের পর এক মৃত্যুর ঘটনার জন্য সরাসরি নির্বাচন কমিশনকে দায়ী করেছেন বোস। নির্বাচন কমিশনার রাজীব সিনহাকে কার্যত হুঁশিয়ারি দিয়ে রাজ্যপাল বলেন, ‘রাজ্যে একের পর এক খুনের ঘটনা ঘটেছে। এই ঘটনার জন্য নির্বাচন কমিশন দায় নিতেই পারে। বাংলার মাথা নত হেঁট হয়ে যাচ্ছে। নির্বাচন কমিশনার আপনাকে বলছি, এখনও সময় রয়েছে। মানুষের কাছে যান, তাঁদের সঙ্গে কথা বলুন। আপনার এক দফায় ভোট ঘোষণা করেছেন। কেউ আপনাদের পথে বাধা হয়ে দাঁড়ায়নি। এমনকী কলকাতা হাইকোর্টও নয়। দয়া করে মানুষের দাবি শুনুন।’ রাজ্যপাল বলেন, ‘আমি মা-শিশুদের কান্না শুনেছি। বাসন্তী, ক্যানিং, ভাঙড়, চোপড়া, মুর্শিদাবাদ, মালদা সহ একাধিক জায়গায় বেলাগাম সন্ত্রাস হয়েছে। আগুন নিয়ে খেলা হয়েছে। মানুষের জীবন ও রক্ত নিয়ে খেলা হয়েছে। পঞ্চায়েত ভোটে রাজ্যে গণতন্ত্রকে হত্যা করেছে। রাজ্য নির্বাচন কমিশনার নিজের দায়িত্ব পালনে ব্যর্থ। এই রক্তপাতের রাজনীতি বন্ধ হওয়া উচিত। অশ্বত্থমা নয় দ্রোণাচার্যের দায়িত্ব পালন করা উচিত কমিশনের। এখনও সময় আছে, মানুষের নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করুন ভোট কর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করুন। প্রয়োজন অনুযায়ী বাহিনী মোতায়েন করুন। ভুয়ো ব্যালট ছাপানোর বিরুদ্ধে পদক্ষেপ করুন। আপানার এটা ফোন মানুষের জীবন বাঁচাতে পারে।’ রাজ্যপাল বিজেপি মুখপাত্রের ভূমিকা পালন করছেন বলে আক্রমণ শানিয়েছে তৃণমূল। 

error: Content is protected !!