```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

দিল্লিতে সরকারি বাসের সঙ্গে গাড়ির সংঘর্ষ, মৃত ৩, আহত ৮

দিল্লিতে সরকারি বাসের সঙ্গে গাড়ির ধাক্কায় মৃত্যু হল ৩ জনের। গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি আরও আটজন। সরকারি বাসের সঙ্গে ধাক্কা লাগে একটি গাড়ির। তারপরেই চলন্ত বাসের তলায় যাত্রীবাহী ভ্যানটি পিষে যায়। তার জেরেই মর্মান্তিক দুর্ঘটনা। উত্তর দিল্লির ভজনপুরায় ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়েছে। ইতিমধ্যেই এই দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে দিল্লি পুলিশ। জানা গিয়েছে, বৃহস্পতিবার দুপুর সাড়ে বারোটা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে। ১১ জন যাত্রীকে নিয়ে যাচ্ছিল একটি ভ্যান। ভজনপুরার নন্দ নগরী এলাকার একটি ফ্লাইওভারে উঠতে গিয়েই বিপত্তি। গাড়ির চালক একেবারে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। সোজা গিয়ে ডিভাইডারে ধাক্কা মারে যাত্রীবাহী ভ্যানটি। এখানেই শেষ নয়। ডিভাইডারে ধাক্কা মারার পরেই রাস্তার অন্যদিকে ছিটকে পড়ে ভ্যান। সেই লেন ধরে আসছিল একটি সরকারি বাস। কিন্তু আচমকা গাড়ি ছিটকে পড়ার পরেও বাসটি ব্রেক কষতে পারেনি। ১১ জন যাত্রী সমেত ভ্যানটিকে পিষে দেয় সরকারি বাস।

error: Content is protected !!