
উত্তরপ্রদেশের বারাণসীতে টমেটোর পাহারায় নিরাপত্তারক্ষী
টমেটোর পাহারায় নিরাপত্তারক্ষী পাহারায় নিরাপত্তারক্ষী রাখলেন সব্জি বিক্রেতা। এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বারাণসীতে। সেখানকার এক টমেটোর পাহারায় নিরাপত্তারক্ষী বিক্রেতা দোকানের পাহারা দিতে রেখেছেন দু’জন নিরাপত্তারক্ষীকে। ওই দোকানদার জানিয়েছেন, বর্তমানে বাজারে অগ্নিমূল্য টমেটো। ক্রেতারা তা কিনতে এলে দোকানেই বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ছেন। তাই যাতে কোনও বাড়তি অশান্তি না হয় সেই কারণে দু’জন নিরাপত্তারক্ষী রাখার সিদ্ধান্ত নিয়েছি। একই সঙ্গে মহার্ঘ টমেটো চুরির হাত থেকে রেহাইও পাওয়া যাবে বলে মত তাঁর। তাই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। উত্তরপ্রদেশের বাজারে বর্তমানে টমেটো বিক্রি হচ্ছে ১৫০-১৬০ টাকা প্রতি কেজিতে।

