```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

পঞ্চায়েত ভোটে হিংসায় ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে মামলা কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর

পঞ্চায়েত নির্বাচনে অশান্তি ও মৃত্যুর ঘটনায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। সোমবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন তিনি। অধীরের দাবি, যাঁরা আক্রান্ত হয়েছেন, তাঁদের ক্ষতিপূরণ ও অভিযুক্তদের বিরুদ্ধে পদক্ষেপ নিক আদালত। প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেন অধীর। মামলা দয়ের করার অনুমতি দেওয়া হয়েছে। মামলাকারীর বক্তব্য, পঞ্চায়েত নির্বাচনের দিন গোটা রাজ্যে সন্ত্রাস চলেছে। মুর্শিদাবাদ-সহ সব জায়গায় ভোটের দিন ব্যাপক হারে আক্রমণ চলেছে। এমনকি আহতদের অনেকেই জানেন না, তাঁদের কোথায়, কোন হাসপাতালে চিকিৎসার জন্য যেতে হবে। প্রশাসনের তরফ থেকে তাঁদেরকেও কোনওভাবে সাহায্য করা হয়নি। মামলাকারীর বক্তব্য, হাসপাতালে অনেকে যেতে পারেননি। কোথাও কোথাও প্রশাসন নিরুত্তর ছিল। সেই সব পরিবারের পক্ষ থেকে অধীর চৌধুরী আর্জি জানান। ক্ষতিপূরণের দাবিতে হাই কোর্টে মামলা করেছেন অধীর। এদিন প্রধান বিচারপতির সামনে অধীর চৌধুরী বলেন, ‘‘সব জায়গায় ভোটের দিন গরিব বা নিম্ন মধ্যবিত্তের উপর আক্রমণ চলেছে। তাঁরা জানেন না কোথায় যেতে হবে। হাসপাতালে অনেকে যেতে পারেননি। কোথাও কোথাও প্রশাসন নিরুত্তর। সেই সব পরিবারের পক্ষ থেকে এসেছি। তাঁদের সাহায্য করা হোক।’’

error: Content is protected !!