```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

দিনহাটায় স্ট্রংরুমে ঢোকা নিয়ে বিজেপি বিবাদ, এলাকায় উত্তেজনা

পঞ্চায়েত ভোটের স্ট্রং রুমে ঢোকাকে কেন্দ্র করে সোমবার সন্ধ্যায় উত্তেজনা ছড়ায় দিনহাটায় । স্ট্রংরুমে বিজেপি নেতা অজয় রায়ের প্রবেশ করাকে কেন্দ্র করে উত্তেজক পরিস্থিতি তৈরি হয় বলে অভিযোগ ৷ সেই থেকে তৃণমূল ও বিজেপির মধ্যে ধস্তাধস্তি বেধে যায় । বিজেপি নেতার গাড়ি ভাঙচুর করা হয় বলে অভিযোগ । তৃণমূলের অভিযোগ, এদিন রাত আটটা নাগাদ বিজেপি নেতা অজয় রায় স্ট্রংরুমে ঢুকে পড়েন । এই খবর পেয়ে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ-সহ তৃণমূলের নেতা কর্মীরা সেখানে যান ৷ এরপরে উত্তেজনা ছড়িয়ে পড়ে।  ঘটনাস্থলে থাকা পুলিশ বাহিনী কোনওক্রমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে স্ট্রংরুমের বাইরে বিজেপি ও তৃণমূল কর্মী-সমর্থকরা পরস্পরের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে শুরু করে । উত্তেজনা ছড়িয়ে পড়ে । বিজেপি নেতার গাড়ি ভাঙচুর করা হয়। এলাকায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে ।  এই প্রসঙ্গে, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ অভিযোগ করে বলেন, “কড়া নিরাপত্তা থাকা সত্ত্বেও বিজেপির এক নেতা স্ট্রং রুমে ঢুকে পড়েছে । কীভাবে ঢুকল?  বিডিওকে সাসপেন্ডের দাবি জানাচ্ছি ।” তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের অভিযোগ, কেন্দ্রীয় বাহিনীর মদতে স্ট্রংরুমে ঢুকে এই কাণ্ড ঘটাচ্ছে বিজেপি ৷ হারবে বলে এই কাজ করছে তারা ৷ অপরদিকে বিজেপি নেতা অজয় রায় জানান, এদিন রি-পোলিং এর ব্যালট ঢোকানোর জন্য দশটায় তাঁদের আসতে বলা হয় । তাই তিনি সেখানে যান ৷ কিন্তু 8টার সময়েই ব্যালট বক্স ঢোকানো শুরু হয়ে যায় ওই স্ট্র রুমে ৷ প্রশাসনই গোলমাল করছে ৷

error: Content is protected !!