```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

ভাঙড়ে আইএসএফের সঙ্গে পুলিশের খণ্ডযুদ্ধ, পুলিসকে লক্ষ করে বোমা-গুলি, মৃত ৩

রাত থেকে উত্তপ্ত ভাঙড়ে আইএসএফ-এর সঙ্গে পুলিশের খণ্ডযুদ্ধ। পুলিসকে লক্ষ করে বোমা। ২ আইএসএফ কর্মী সহ মৃত তিন। বুধাবার সকালেও থমথমে ভাঙড়। রাস্তায় ছড়িয়ে বোমার চিহ্ন। জায়গায় জায়গায় নাকা চেকিং এর মাধ্যমে চলছে তল্লাশি। অশান্তি আটকাতে কড়া পুলিশ। গণনাকে কেন্দ্রকে রণক্ষেত্র ভাঙড়। পুলিস-আইএস সংঘর্ষে ভয়ংকর পরিস্থিতি। গণনাকেন্দ্রে আটকে পড়লেন আরাবুল ইসলাম ও তাঁর ছেলে হাকিমুল ইসলাম। একের পর এক বোমা বিস্ফোরণে তুলকালাম কাঁঠালিয়া অঞ্চল। পুলিশ রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের সেল ফাটিয়েছে বলে অভিযোগ আইএসএফের। অন্যদিকে, তৃণমূলের দাবি আইএসএফ পুলিস ও তৃণমূল নেতাকর্মীদের উপরে হামলা চালিয়েছে। খবর পাওয়া যাচ্ছে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়েছেন অতিরিক্ত পুলিস সুপার ও তাঁর দেহরক্ষী। গতকালের ঘটনায় আরও এক ব্যক্তির মৃত্যু হয়েছে গুলিতে বলে জানান তার পরিবার। মৃতের নাম রাজু মোল্লা। তাঁর বয়স ৩৫। ঘটনাটি ঘটেছে ভাঙড় ২ চিনে পুকুর এলাকায়। পরিবারের দাবি তিনি কোনও রাজনীতির দল সেভাবে করেন না। কিন্তু গতকাল মায়ের সঙ্গে রাতে ঝগড়া করে দিদির বাড়িতে যাচ্ছিলেন ঘটকপুকুর এলাকায়।

error: Content is protected !!