```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

পটনায় বিক্ষোভ কর্মসূচিতে ধুন্ধুমার, পুলিশের লাঠির আঘাতে মৃত্যু বিজেপি নেতার

পটনায় মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে বিক্ষোভ দেখাতে গিয়ে পুলিশের লাঠির আঘাতে মৃত্যু হল এক বিজেপি নেতার। বৃহস্পতিবার পটনার গান্ধি ময়দান থেকে মিছিল করে বিহার বিধানসভার দিকে যাচ্ছিল গেরুয়া শিবিরের মিছিল। সেই মিছিল থেকে বিশৃঙ্খলা সৃষ্টি হলে লাঠিচার্জ করে পুলিশ। জানা গিয়েছে, নিহত বিজেপি নেতার নাম বিজয় কুমার সিং। তিনি জেহানাবাদ জেলার সাধারণ সম্পাদক ছিলেন। বিজেপি সাংসদ এবং বিহারের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী সুশীল কুমার মোদি জানিয়েছেন, দলের জেহানাবাদ জেলার সাধারণ সম্পাদক পুলিশের লাঠিচার্জের কারণে আহত হয়ে মারা গেছেন। একটি টুইটে তিনি লিখেছেন, ‘পটনায় বিহারের পুলিশ গ্রেফতার করেছে। জেহানাবাদের জিএস বিজয় কুমার সিং পুলিশের নির্মম লাঠিচার্জে মারা গেছেন।’ পটনা মেডিকেল কলেজ হাসপাতালের তরফেও বিজেপি নেতার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। উল্লেখ্য দীর্ঘদিন ধরে বিহারের বিজেপি সে রাজ্যের সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে সরব হয়ে আসছে। বৃহস্পতিবার মিছিলের ডাক দিয়েছিল দলটি। পূর্বের ঘোষণা মতো পটনার গান্ধি ময়দান থেকে বিধানসভা অভিযান শুরু করেছিল দলটি। সেই মিছিল থেকে বিশৃঙ্খলা তৈরি হলে উত্তেজিত জনতাকে বাগে আনতে টিয়ার গ্যাসের শেল ছোঁড়ে পুলিশ, পাশাপাশি ব্যবহার করে জলকামান। সেই সঙ্গে লাঠি চার্জ করারও অভিযোগ ওঠে।

error: Content is protected !!