```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

পঞ্চায়েত নির্বাচনে হারের কারণ খুঁজতে রবিবার বৈঠকে বসছে বিজেপি

রাজ্যে পঞ্চায়েত নির্বাচনে যেসব এলাকায় গোলমাল হয়নি সেখানেও ভরাডুবি হয়েছে বিজেপি। জঙ্গলমহল থেকে উত্তরবঙ্গের জলপাইগুড়ি ,আলিপুরদুয়ার, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এইসব জেলায় বিজেপির কেন শোচনীয় পরাজয় তা জানতে বিশেষ বৈঠক ডাকলো বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব। সূত্রের খবর অনুযায়ী, আগামী রবিবার এই বৈঠক অনুষ্ঠিত হবে। ওই বৈঠকে উপস্থিত থাকবেন সুনীল বনসাল, অমিত মাল্লোব, মঙ্গল পান্ডে। বৈঠকে রাজ্য নেতৃত্বের বেশ কয়েকজনকে ডাকা হবে। গেরুয়া শিবিরের পঞ্চায়েত নির্বাচনে কেন ভোট বাক্সে এই ধাক্কা তার কারণ এই বৈঠকে খোঁজা হবে। এদিকে ইতিমধ্যে বিজেপির দলের মধ্যে সিনিয়র নেতৃত্বের পক্ষ থেকে কেন্দ্রীয় কমিটিকে চিঠি পাঠিয়ে এই হারের জন্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অপসারণ দাবি করা হয়েছে। অন্যদিকে দলের নেতৃত্বের একাংশ এই ব্যর্থতার দায় বিজেপির বর্তমান রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের ওপর চাপিয়ে দিয়েছে। লোকসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনে বাম ও কংগ্রেস তাদের ফলাফল ভালো করতে পারলেও বিজেপি কেন পিছিয়ে গেল এই কারণে ইতিমধ্যে খুঁজতে শুরু করেছে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব।

error: Content is protected !!