
নন্দীগ্রামে আক্রান্ত তৃণমূল কর্মীদের দেখতে এসএসকেএমে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
নন্দীগ্রামে আক্রান্ত তৃণমূল কর্মীদের দেখতে কলকাতার এসএসকেএম হাসপাতালে গেলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার বিকেলে তিনি হাসপাতালে পৌঁছে আক্রান্ত দলীয় কর্মীদের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন। হাসপাতাল সূত্রের খবর, প্রত্যেকের যথেষ্ট চোট রয়েছে। এসএসকেএমের ট্রমা কেয়ার সেন্টার এবং উডবার্ন ওয়ার্ডে ঘুরে দেখেন অভিষেক।

