```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

শ্রীহরিকোটা থেকে ‘চন্দ্রযান ৩’-এর সফল উৎক্ষেপণ করল ইসরো

 শ্রীহরিকোটা থেকে চন্দ্রযান-৩ এর সফল উৎক্ষেপণ করল ইসরো। আগামী ৪০ দিনে চন্দ্রযানটি চাঁদে পৌঁছবে। পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী ১৪ জুলাই, শুক্রবার ঠিক দুপুর ২টো ৩৫ মিনিটে চাঁদের উদ্দেশে পাড়ি দিল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার চন্দ্রযান-৩। ইসরোর চন্দ্রযান ৩ উৎক্ষেপণ সফল হলে আমেরিকা, রাশিয়া, চিনের পর ভারত বিশ্বের চতুর্থ দেশ যাদের চন্দ্রযান চাঁদের বুকে অবতরণ করবে। আগামী ৪০ দিন পর, আগামী ২৩ থেকে ২৪ অগাস্টের মধ্যে চাঁদের বুকে নামতে পারে চন্দ্রযানটি। চন্দ্রযান-৩ এর সফল উৎক্ষেপণের পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিষয়টি নিয়ে টুইট করেছেন। শুক্রবার প্রধানমন্ত্রী নিজের টুইটার হ্যান্ডেলে লিখেছেন, ‘চন্দ্রযান-৩ ভারতের মহাকাশ যাত্রার একটি নতুন অধ্যায় লিখছে। এটি প্রত্যেক ভারতীয়ের স্বপ্ন এবং উচ্চাকাঙ্ক্ষাকে উঁচুতে উন্নীত করে। এই গুরুত্বপূর্ণ অর্জন আমাদের বিজ্ঞানীদের নিরলস নিষ্ঠার প্রমাণ। আমি তাদের চেতনা এবং আবিষ্কারকে স্যালুট জানাই!’

error: Content is protected !!