
দিল্লিতে জমা জলে সাঁতার কাটতে গিয়ে ডুবে মৃত্যু ৩ কিশোরের
যমুনার জলোচ্ছ্বাসে লালকেল্লা থেকে রাজঘাট-সব জলের তলায়। তার মধ্যেই শুক্রবার দুপুর তিনটে নাগাদ উত্তর পূর্ব দিল্লির মুকুন্দপুরে জমা জলে সাঁতার কাটতে গিয়ে ডুবে মৃত্যু হল তিন কিশোরের। তাদের সকলেরই বয়স ১২ থেকে ১৫ বছরের মধ্যে। পরে একজন পুলিশ কর্মী জলে ঝাঁপ দিয়ে ওই তিন কিশোরকে উদ্ধার করেন। কিন্তু ততক্ষণে মৃত্যুর কোলে ঢলে পড়েছে সাঁতার কাটতে নামা তিন কিশোরই।

