```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

ধীরে ধীরে স্বাভাবিকের পথে দিল্লি

বেশ কয়েকদিন আতঙ্কে কাটার পর নতুন সপ্তাহের শুরুতেই কিছুটা ভালো খবর দিল্লির বাসিন্দাদের জন্য। ধীরে ধীরে স্বাভাবিক হওয়ার দিকে এগোচ্ছে রাজধানী দিল্লির পরিস্থিতি। রাজ্যের বিভিন্ন জায়গায় জলস্তর খানিকটা করে নামতে শুরু করেছ বলে খবর। প্রশাসন জানিয়েছে, রবিবার রাত ১২টা যমুনার জলস্তর ছিল 205.50 মিটার। বিপদসীমার থেকে সামান্য বেশি হলেও পরিস্থিতি আগের থেকে বেশ খানিকটা ভালো । এর আগে রবিবার রাত 8টায় জলস্তর ছিল 205.56 মিটার। মাত্র তিনঘণ্টার মধ্যে জলস্তর এতটা নেমেছে দেখে স্বস্তিতে প্রশাসন। তাদের আশা, নতুন করে বৃষ্টি না-হলে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে। দিল্লি মন্ত্রিসভার সদস্য অতীশিও টুইটে জানিয়েছেন, তাঁর আশা দ্রুত নেমে যাবে জলস্তর। পাশাপাশি জল নেমে যাওয়ার পর প্রশাসন যে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করতে বদ্ধপরিকর তাও জানিয়েছেন মন্ত্রী। শহরের অনেক জায়গায় জল জমে আছে। সেখানে পাম্প চালিয়ে জল নামানোর কাজ হচ্ছে। গত কয়েকদিনে অনেক বাসিন্দাকেই নিজেদের বাড়ি ছেড়ে ত্রাণ শিবিরে আশ্রয় নিতে হয়েছে। জল নেমে গেলে সেই সমস্ত এলাকার কী পরিস্থিতি তা খতিয়ে দেখা হবে। প্রয়োজনে আরও কয়েকটি জায়গায় নতুন ত্রাণ শিবির খুলবে দিল্লি সরকার।

error: Content is protected !!