জম্মু-কাশ্মীরের পুঞ্চ সেক্টরে খতম ২ জঙ্গি

জম্মু-কাশ্মীরের পুঞ্চ সেক্টরে জঙ্গিদের অনুপ্রবেশের চেষ্টা ভেস্তে দিল সেনা। সেনা ও পুলিশের গুলিতে দুই জঙ্গি মারা গিয়েছে বলে খবর। কেউ সেনার প্রতিরোধ এড়িয়ে সীমান্ত পেরিয়ে এপারে ঢুকে এসেছে কিনা সেই খোঁজে এখন পুরো এলাকাজুড়ে তল্লাশি চলছে।

error: Content is protected !!