একটানা ভারী বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল প্রদেশ, মৃত ২, আহত ৩

হিমাচল প্রদেশে মেঘভাঙা বৃষ্টিতে মৃত্যু হল এক জনের। আশঙ্কাজনকভাবে আহত হয়েছেন আরও ৩ জন। সোমবার ভোরে এই ঘটনা ঘটেছে। সোমবার ভোর ৩টে ৫৫ মিনিট নাগাদ হিমাচল প্রদেশের কুল্লু জেলার কায়াস গ্রামের কাছে মেঘ ভাঙা বৃষ্টির ঘটনা ঘটে। যার ফলে যানবাহন আটকে গিয়ে অবরুদ্ধ হয় রাস্তা। প্রশাসনের তরফে জানানো হয়েছে, মৃত ব্যক্তির নাম বাদল শর্মা। কুল্লু জেলার চানসারি গ্রামের বাসিন্দা ছিলেন তিনি। অন্যদিকে যে দুজন আহত হয়েছেন তাঁদের অবস্থা আশঙ্কাজনক বলে জানানো হয়েছে। বিপর্যয়ের পর স্থানীয় প্রশাসনের তরফে তৎপরতা শুরু করা হয়। মৃত ও আহতদের উদ্ধার করার পাশাপাশি রাস্তা পরিস্কার করতে উদ্ধারকারী দল কাজ করে যাচ্ছে। হিমাচল প্রদেশের আবহাওয়া দফতরের তরফে আগেই সোমবার রাজ্যজুড়ে হলুদ সতর্কতা জারি করা হয়েছিল। এদিন হিমাচল প্রদেশের বিভিন্ন জায়গায় ভারী থেকে খুব ভারী বৃষ্টিপাত হবে বলে সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। উল্লেখ্য গত ২৪ জুন থেকে সে রাজ্যে বর্ষা শুরু হওয়ার পর থেকেই এখনও পর্যন্ত বৃষ্টি সম্পর্কিত বিপর্যয়ের কারণে ১১৮ জনের মৃত্যু হয়েছে। রাজ্যজুড়ে ক্ষতি হয়েছে ৪৪১৫ কোটি টাকার।

error: Content is protected !!