```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

বেঙ্গালুরুতে নৈশভোজ বৈঠকের আগে সোনিয়া-মমতা একান্তে ২০ মিনিট বৈঠক

টানা দুই বছর বাদে ফের দু’জনের দেখা। সোনিয়া-মমতা সোমবার তাজ ওয়েস্ট এন্ডে একান্তে ২০ মিনিট বৈঠক করলেন দুজনে। আর দুই নেত্রীর বৈঠকের জন্য বিরোধী জোটের প্রারম্ভিক বৈঠক ও নৈশভোজ কিছুক্ষণ দেরিতে শুরু হল। যদিও একান্তে দুজনের কী কথা হয়েছে, তা নিয়ে কোনও পক্ষই মুখ খোলেননি। কিন্তু গোটা নৈশভোজ পর্বে সোনিয়া আর মমতা যেভাবে সারাক্ষণ পাশাপাশি রইলেন তাতে রাজনৈতিক পর্যবেক্ষকরা নিশ্চিত, দুজনের মধ্যে যে দুরত্ব তৈরি হয়েছিল তা মুছে গিয়েছে। মহাজোটের মূল বৈঠক আজ মঙ্গলবার। ওই বৈঠকের কিছুটা মহড়া সেরে নেওয়া হল সোনিয়া গান্ধির দেওয়া নৈশভোজ বৈঠকে। শরদ পওয়ার ছাড়া দেশের বিজেপি বিরোধী দলগুলির ৪০ নেতা-নেত্রী উপস্থিত ছিলেন ওই বৈঠকে। সূত্রের খবর, কংগ্রেসের সঙ্গে যে সব দলের কিছুটা দুরত্ব রয়েছে (আপ, তৃণমূল কংগ্রেস, সপা), সেই সব দলগুলির সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার জন্যই নৈশভোজের আয়োজন করেছিলেন সোনিয়া গান্ধি। বিজেপিকে হঠাতে নিজেদের মধ্যে শীতল সম্পর্ককে যে আপাতত ডিপ ফ্রিজে রাখতে চান যুযুধান সব পক্ষ তা বৈঠকস্থলের প্রবেশ পথেই বোঝা গিয়েছে। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে আন্তরিকভাবেই স্বাগত জানালেন কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া, উপমুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার। ঢোকার সময়ে আপ সাংসদ রাঘব চাড্ডাকে জড়িয়ে ধরলেন কংগ্রেসের সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল। মমতাকে শুধু নিজের পাশেই বসাননি সোনিয়া গান্ধি, সঙ্গে নিয়ে ঘুরেছেন, বিভিন্ন নেতার সঙ্গে কথা বলেছেন।

error: Content is protected !!