নমামি গঙ্গা প্রজেক্টের কাছে ট্রান্সফর্মার বিস্ফোরণ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত ১৫

উত্তরাখণ্ডে চামোলি জেলার অলকানন্দা নদীর ধারে ট্রান্সফর্মার বিস্ফোরণে কমপক্ষে ১৫ জনের মৃত্যু হয়েছে বলে খবর৷ মৃতদের মধ্যে পুলিশকর্মী এবং হোমগার্ডও রয়েছেন৷ জানা গিয়েছে, আক্রান্ত ব্যক্তিরা প্রত্যেকেই নমামি গঙ্গা প্রজেক্ট সাইটে কাজ করছিলেন৷ ঘটনায় আহত কমপক্ষে ২১ জন, তাঁদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে৷ স্থানীয় সূত্রের খবর, ট্রান্সফরমার বিস্ফোরণে একটি গোটা সেতু বিদ্যুৎবাহী (ইলেক্ট্রিফায়েড) হয়ে যায়৷ চামোলি জেলার অলকানন্দা নদীর উপরে থাকা এই সেতুটি নমামি গঙ্গা প্রকল্পের অন্তর্ভুক্ত ছিল৷ গোটা সেতুটি বিদ্যুৎবাহী হয়ে যাওয়ায় সেই সেতুর উপরে কর্মরত প্রত্যকেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার সঙ্গে আটকে যান বলে খবর৷ ঘটনাস্থলেই ১৫ জনের মৃত্যু হয়৷ এখন সেখানে উদ্ধার কাজ শুরু হয়েছে। ঘটনায় শোকপ্রকাশ করেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি৷ ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি৷ স্বাস্থ্যমন্ত্রী ধন সিংও চামোলিতে ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছেন। তিনি বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন। স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, আহতদের হেলিকপ্টারে করে শ্রীনগর হাসপাতালে আনা হবে।

error: Content is protected !!