```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

‘আমাদের সরকার কী ওল্টাবে, আগে বালতি উল্টে দেখাক’, বিজেপির সরকার ফেলে দেওয়ার পাল্টা হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

বিজেপির নেতারা সম্প্রতি হুঁশিয়ারি দিয়েছেন ৫ মাসের মধ্যে সরকার ফেলে দেওয়া হবে বলে। এবার সেই বিষয়ে কড়া মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরকার ফেলে দেওয়া প্রসঙ্গে বুধবার মুখ্যমন্ত্রী পাল্টা কটাক্ষ করে বলেন, ‘আগে একটা বালতি উল্টে দেখাক।’ বুধবার এসএসকেএম হাসপাতালে নন্দীগ্রামে আক্রান্ত তৃণমূল কর্মীদের দেখতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আক্রান্ত দলীয় কর্মীদের সঙ্গে দেখা করে হাসপাতালের বাইরে এসে সাংবাদিকদের মুখোমুখি হন রাজ্যের প্রশাসনিক প্রধান। বিজেপির নেতাদের সরকার ফেলে দেওয়া নিয়ে প্রশ্ন করলে মুখ্যমন্ত্রী বলেন, ‘আগে একটা বালতি উল্টে দেখাক, তার পর সরকার উল্টোনোর কথা বলবে।’ প্রসঙ্গত গত শনিবার  কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর একটি সভায় গত শনিবার বলেছিলেন, ‘আমি গ্যারান্টি দিচ্ছি, পাঁচ মাসের মধ্যে এই রাজ্যের সরকার পড়ে যাবে।’ একই সুর শোনা গিয়েছিল বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের গলাতেও। তিনি বলেছিলেন, ‘সরকার পাঁচ মাস, ছ’মাস যখন খুশি পড়ে যেতে পারে। সরকার চলে বিধায়কদের সমর্থনে। বিধায়কেরা হঠাৎ মনে করলেন, আমরা সমর্থন করব না! আমরা অন্য কাউকে সমর্থন করব! তখন?’ এবার সেই ভবিষ্যতবাণীর পাল্টা দিলেন তৃণমূল সুপ্রিমো।

error: Content is protected !!