```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

পার্কস্ট্রিটের হোটেলে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার মা-মেয়ে, মৃত ১

পার্কস্ট্রিটের একটি হোটেলে এক মহিলার রহস্যমৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়াল। গতকাল রাতে কিড স্ট্রিটের ওই হোটেলের একটি ঘর থেকে দুই মহিলাকে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করা হয়। তাঁরা সম্পর্কে মা-মেয়ে বলে খবর। দুজনকে এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হলে মাকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। গুরুতর অসুস্থ মেয়ের চিকিৎসা চলছে। মৃতের নাম পলি মিত্র। তিনি মেয়েকে নিয়ে ওই হোটেলটিতে উঠেছিলেন। দুজনকেই অচৈতন্য অবস্থায় থেকে উদ্ধার করেন হোটেলের কর্মীরা। পাশেই পাওয়া গিয়েছে একটি সুইসাইড নোট। ঘুমের ওষুধ খেয়ে দুজনের আত্মহত্যার চেষ্টা করে থাকতে পারেন বলে অনুমান। পুলিস সূত্রে খবর দুজনই কলকাতার হরিদেবপুরের বাসিন্দা। গত ৮ জুন থেকে তাঁরা ওই হোটেলে ছিলেন। খবর পেয়ে রাতেই সেখানে উপস্থিত হয় নিউ মার্কেট থানার পুলিস। প্রাথমিক তদন্তে আর্থিক সমস্যার জেরে মানসিক অবসাদের তত্ত্ব উঠে এসেছে। বিষয়টি খতিয়ে দেখছে পুলিস। পুলিশ সূত্রে খবর, মৃতের নাম পলি মিত্র। তিনি মেয়েকে নিয়ে ওই হোটেলে উঠেছিলেন। আর এদিন দু’‌জনকেই অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয়। তারপর তাঁদের এসএসকেএম হাসপাতালে পাঠানো হয়। তবে দেহের পাশেই পাওয়া গিয়েছে একটি সুইসাইড নোট। ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে থাকতে পারেন বলে মনে করা হচ্ছে। দু’‌জনই কলকাতার হরিদেবপুরের বাসিন্দা। গত ৮ জুন থেকে তাঁরা এই হোটেলে থাকতে শুরু করেন। প্রাথমিক তদন্তে আর্থিক সমস্যার জেরে মানসিক অবসাদ এবং আত্মহত্যার তত্ত্ব উঠে এসেছে। সবটা খতিয়ে দেখছে পুলিশ। ময়নাতদন্ত করার পর বিষয়টি পরিষ্কার হবে।

error: Content is protected !!