```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

ধর্মতলায় তৃণমূলের ২১ জুলাইয়ের সমাবেশে হাজির মুকুল রায়

শুক্রবার তৃণমূলের ২১ জুলাইয়ের সমাবেশে শেষের দিকে সাদা গাড়িতে চেপে সভাস্থলে হাজির হন মুকুল রায়।সভাস্থলে উপস্থিত অনেকেই প্রথমে চিনতে পারেননি কাঁচাপাকা চুলের কৃষ্ণনগর উত্তরের বিধায়ক মুকুল রায়কে। পরে শুভ্রাংশুকে দেখে তাঁর বাবা মুকুল রায়কে চিনতে পারেন। তার পরে শুভ্রাংশুর সঙ্গে সেখানে উপস্থিত স্বেচ্ছাসেবকেরা মুকুলকে নিয়ে যেতে শুভ্রাংশুকে সহযোগিতা করেন। গত বছর ২১ জুলাইয়ের সমাবেশেও এসেছিলেন মুকুল রায়। সে বারও মঞ্চে ওঠেননি তিনি। নীচে বসে থেকে পরিচিতদের সঙ্গে সাক্ষাৎ করে ফিরে গিয়েছিলেন। শুক্রবারও ধর্মতলায় একুশের শহীদ সমাবেশে আসেন মুকুল রায় ছেলে সুঘ্রাংশুর হাত ধরে নিচে বসে বক্তব্য শুনে ফিরে যান। এদিন তার কথাবার্তা বেশ কিছুটা জড়িয়ে যাচ্ছিল। পরিচিতেরা জানতে চান, তাঁর শরীর কেমন আছে? জবাবে মুকুল বলেন, ‘‘শরীর মোটামুটি ভালই আছে। তবে এখন আর বাড়ি থেকে খুব বেশি বার হই না।’’ উপস্থিত পরিচিত তৃণমূল নেতা কর্মীদের মুকুল রায় বলেন, ‘‘এসো না একদিন বাড়িতে। কথা হবে।’’ এর পর সভা শেষ হয়ে গেলে ঘরফেরতা ভিড়ের মধ্যে চলে যান মুকুল-শুভ্রাংশু। তার কিছু পরে বেরিয়ে এসে গাড়ির দিকে চলে যান তিনি। সমাবেশস্থল ছেড়ে বেরিয়ে যাওয়ার সময় মুকুলকে প্রশ্ন করা হয়, মুখ্যমন্ত্রীর সঙ্গে কি তাঁর দেখা হয়েছে? জবাবে মুকুল বলেন, ‘‘মুখ্যমন্ত্রীর(CM) সঙ্গে দেখা হয়েছে। তবে কথা হয়নি।’’ তাঁর বাবার এ হেন আচমকা জুলাইয়ের সমাবেশে আসা নিয়ে পুত্র শুভ্রাংশ পরে বলেন, ‘‘বাবা অসুস্থ। তা-ও ২১ জুলাইয়ের কর্মসূচিতে আসতে চেয়েছিলেন। তাই নিয়ে এসেছিলাম। আবার তিনি বাড়ি ফিরে যাচ্ছেন।’’

error: Content is protected !!