```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

অভিষেক বন্দ্যোপাধ্যায়কে খুনের হুমকি দিলেন বিজেপি কর্মী, ভাইরাল ভিডিও

 একুশে জুলাইয়ের মঞ্চ থেকে একশো দিনের বকেয়া আদায়ে শান্তিপূর্ণভাবে আগামী ৫ অগস্ট রাজ্যের বিজেপি নেতাদের বাড়ির সামনে অবস্থানের জন্য দলীয় কর্মীদের নির্দেশ দিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর এবার ওই কর্মসূচিকে ঘিরে ডায়মন্ডহারবারের সাংসাদকেই প্রাণনাশের হুমকি দিয়েছেন এক বিজেপি কর্মী। বিজেপি নেতা-কর্মীদের বাড়ি ঘেরাও করতে গেলে তৃণমূল কংগ্রেসের কর্মীদের পাশাপাশি অভিষেককে কচুকাটা করা হবে বলে হুমকি দিয়ে এক ভিডিও প্রকাশ করেছেন নেতাজী নগরের এক বিজেপি কর্মী। ওই ভিডিও ভাইরাল হতেই শোরগোল পড়ে গিয়েছে। বঙ্গ বিজেপি নেতারা যথারীতি অভিষেককে হুমকি দেওয়া দলীয় কর্মীর পাশে দাঁড়িয়ে বলছেন, ‘এটা স্বাভাবিক প্রতিক্রিয়া।’অভিষেককে খুনের হুমকি দেওয়া যে ভিডিও ভাইরাল হয়েছে তাতে দেখা যাচ্ছে গেরুয়া ফতুয়া পরা ওই বিজেপি কর্মীর হাতে ন্যাপলা জাতীয একটি ধারালো অস্ত্র রয়েছে। ওই বিজেপি কর্মী তৃণমূল কর্মীদের উদ্দেশে বলছেন, ‘আসিস শুয়োরের বাচ্ছারা। তোর বাবা বলেছে না, অভিষেক বন্দ্যোপাধ্যায় একুশের মঞ্চ থেকে বলেছে না, বিজেপিদের ঘর, নেতা-নেত্রীদের ঘর ঘেরাও করবি। তা আসিস, আমরাও তৈরি আছি। এক একটাকে কচুকাটা করব। জ্যান্ত ফিরে যেতে না পারবি না। তোর বাবা অভিষেককেও কাটব, আর তোদেরও কাটব। দু-চারটেকে মেরেই মরব। জয় শ্রীরামের নাম বলব আর কাটব। জয় শ্রীরামের নাম বলব আর কাটব। এসে দেখাস। আমরাও রেডি থাকব। জয় শ্রীরাম, ভারত মাতা কী জয়। নরেন্দ্র মোদি জিন্দাবাদ। বিজেপি জিন্দাবাদ।’ ওই হুমকি ভিডিও ভাইরাল হতেই শোরগোল পড়ে গিয়েছে। রাজ্যের গোয়েন্দারাও ৫ অগস্টের কর্মসূচি নিয়ে।

error: Content is protected !!