```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

বিজেপি শাসিত মধ্যপ্রদেশে উঁচু জাতকে ছুঁয়ে দেওয়ায় দলিতের শ্রমিকের গায়ে মল!

 ফের ভেদাভেদের নির্মম চিত্র প্রকাশ্যে। বিজেপি শাসিত উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, মণিপুর, গুজরাতে একের পর এক ঘটনা ৷ এবারও শিরোনামে বিজেপি শাসিত রাজ্য মধ্যপ্রদেশের ছতরপুর। ভুলবশত এক ব্যক্তিকে ছুঁয়ে ফেলার অপরাধে দলিত শ্রমিকের গায়ে মাখিয়ে দেওয়া হল মানুষের মল! অভিযোগ, কাজ করতে করতে গ্রিজ মাখা হাতে পাশের কলে স্নান করা এক উচ্চবর্ণের শরীর স্পর্শ করার অপরাধে মারাত্মকভাবে হেনস্তা করা হল ওই দলিত শ্রমিককে। কিছু দূরে পড়ে থাকা মানুষের মল তুলে এনে মাখানো হয় ওই শ্রমিকের গায়ে। মধ্যপ্রদেশের ছতরপুরের এই নারকীয় ঘটনায় স্তম্ভিত গোটা দেশ। ঘটনার বিবরণ দেওয়ার সময় ওই শ্রমিকের চোখে-মুখে ছিল আতঙ্ক। জানা গিয়েছে, দলিত ওই শ্রমিকের নাম দশরথ আহিরওয়ার। শুক্রবার ছতরপুর জেলা সদর থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে একটি গ্রামে পঞ্চায়েতের ড্রেন নির্মাণের কাজ করছিলেন তিনি। সেইসময় ঘটনাটি ঘটে। অভিযুক্ত রামকৃপাল পটেল কাছাকাছি একটি হ্যান্ডপাম্পে স্নান করছিলেন। আহিরওয়ার দাবি করেছেন যে তিনি ভুলবশত নির্মাণ কাজে ব্যবহৃত গ্রিজ মেখে সেই হাত দিয়ে প্যাটেলকে স্পর্শ করেন। এরপরই তাঁর ওপর চালানো হয় নারকীয় অত্যাচার। জাতপাত নিয়ে তাঁকে গালিগালাজ করা হয় বলেও অভিযোগ। ঘটনা প্রসঙ্গে পুলিশের সাব-ডিভিশনাল আধিকারিক মনমোহন সিং বাঘেল বলেছেন, রামকৃপাল প্যাটেলের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ২৯৪, ৫০৬ এবং তফসিলি জাতি ও তফসিলি উপজাতি আইনের অধীনে একটি মামলা দায়ের করা হয়েছে।

error: Content is protected !!