```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

প্রয়াত ধুপগুড়ির বিজেপি বিধায়ক বিষ্ণুপদ রায়

প্রয়াত জলপাইগুড়ির ধুপগুড়ির বিজেপি বিধায়ক বিষ্ণুপদ রায়। আজ, মঙ্গলবার সকালে এসএসকেএম হাসপাতালে তিনি মারা যান। গত রবিবার আচমকাই অসুস্থ হয়ে পড়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। মূলত হৃদযন্ত্রে সমস্যা দেখা দিয়েছিল তাঁর। গতকাল পরিস্থিতির আরও অবনতি হয়েছিল বলে হাসপাতাল সূত্রে খবর। বিধানসভার অধিবেশনে যোগ দিতে উত্তরবঙ্গ থেকে কলকাতায় এসেছিলেন বিষ্ণুপদ বাবু। তাঁর প্রয়াণে বাংলার রাজনৈতিক সহলে নেমে এসেছে শোকের ছায়া। টুইটারে শোকজ্ঞাপন করেছেন বিধানসভার বিরোধী দলনেতা। শোকজ্ঞাপন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।  আজ সকাল সাড়ে ১০টা নাগাদ তাঁর মরদেহ রাজ্য বিজেপির সদর দপ্তরে নিয়ে আসা হয়। ১১টা নাগাদ তাঁকে বিধানসভায় নিয়ে আসার কথা। সেখানেই বিধায়করা তাঁকে শেষশ্রদ্ধা জানাবেন। ২০২১ সালে তৃণমূলের বিধায়ক মিতালি রায়কে হারিয়েছিলেন এই নেতা। তিনিই ওই কেন্দ্রের প্রথম বিজেপি বিধায়ক।

error: Content is protected !!