```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

এবার জোড়াফুল ছাড়লেন তৃণমূলের ত্রিপুরার সভাপতি পীযুষকান্তি বিশ্বাস

মাত্র ৮ মাস আগে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সভাপতি পীযুষকান্তি বিশ্বাস। ত্রিপুরার মাটিতে তৃণমূল তাঁকে দলের রাজ্য সভাপতিও বানিয়েছিল। কিন্তু মঙ্গলবার তিনি আচমকাই সেই পদ থেকে পদত্যাগ করে দিয়েছেন। শুধু পদ থেকে পদত্যাগ করেছেন তাই নয়, দলের সদস্য পদ থেকেও ইস্তফা দিয়েছেন। যদিও তিনি এই সিদ্ধান্ত নেওয়ার পিছনে কোনও কারণ তুলে ধরেননি তাঁর ইস্তফাপত্রে। বরঞ্চ দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলের সাধারন সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছেন দলে কাজের সুযোগ করে দেওয়া জন্য। তাঁর এহেন পদক্ষেপে কিছুটা হলেও অস্বস্তিতে পড়ে গিয়েছে বাংলার শাসক দল। ত্রিপুরায় তৃণমূলের দলীয় পর্যবেক্ষক হিসাবে থাকা রাজীব বন্দ্যোপাধ্যায় এদিন এই ঘটনার পরিপ্রেক্ষিতে জানিয়েছেন, ‘কেন উনি ইস্তফা দিলেন, খোঁজ নিচ্ছি।’

error: Content is protected !!