```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

সামসেরগঞ্জে জীবনতলা গঙ্গার ঘাটে তলিয়ে গেল ৩ ছাত্র

মুর্শিদাবাদ জেলার সামশেরগঞ্জে ভরা গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গেলো তিন স্কুল ছাত্র। মঙ্গলবার এই ঘটনায় ব্যাপক শোরগোল সৃষ্টি হয়েছে মুর্শিদাবাদে সামশেরগঞ্জ থানার ধুলিয়ান কাঞ্চনতলা গঙ্গার ঘাটে। যদিও একজন ছাত্রকে ইতিমধ্যে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হলেও, বাকি ২ ছাত্রের কোনো হদিস পাওয়া যায়নি বিকাল পর্যন্ত। তলিয়ে যাওয়া ছাত্রদের নাম রোহান শেখ (১২) এবং মোজাহিদ শেখ(১৩)। তাদের বাড়ি সামশেরগঞ্জের হিজলতলা গ্রামে। উভয়েই কাঞ্চনতলা জে ডি জে ইনস্টিটিউশনের ষষ্ঠ শ্রেণীর ছাত্র। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সামশেরগঞ্জ থানার পুলিশ। খবর দেওয়া হয়েছে ডুবুরি টিমকেও। ঘটনাকে ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে ওই এলাকায়।

error: Content is protected !!