```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

সিগন্যালের সমস্যার জন্য শিয়ালদা-বনগাঁ শাখায় বিঘ্ন রেল পরিষেবা, দুর্ভোগে নিত্যযাত্রীরা

দিনের শুরুতেই হোঁচট খেয়েছে পূর্ব রেলের শিয়ালদা ডিভিশনের বনগাঁ শাখার ট্রেন পরিষেবা। কাজের দিনে সাতসকালে এই ট্রেন বিভ্রাটে ভয়ঙ্কর সমস্যার মুখে পড়তে হয়েছে শিয়ালদা বনগাঁ শাখার নিত্যযাত্রীদের। শুক্রবার ভোরে বারাসত জংশন স্টেশন ও বামুনগাছি রেল স্টেশন এর মাঝে সিগন্যালের সমস্যার জন্য থমকে যায় ট্রেন পরিষেবা। ভোর ৫টা ১৫ মিনিট থেকে ডাউন ট্রেন চলাচল বন্ধ ছিল। বাতিল করা হয় ৫টা ৪০ মিনিটের দত্তপুকুর লোকাল। দীর্ঘক্ষণ সিগন্যালিং ব্যবস্থা বন্ধ থাকায় বিপর্যস্ত হয়ে পড়ে ট্রেন চলাচল। বনগাঁ শিয়ালদা লোকাল বামনগাছি স্টেশনে দাঁড়িয়ে পড়ে। সকালের বারাসত বনগাঁ ও আপ দত্তপুকুর লোকাল বাতিল করা হয়। অফিস টাইমে ট্রেন চলাচল বিপর্যস্ত হওয়া চরম দুর্ভোগের মধ্যে পড়েন নিত্যযাত্রীরা। ট্রেন বিভ্রাটের জেরে চরম ভোগান্তির মুখে পড়ে ক্ষিপ্ত নিত্যযাত্রীরা বারাসত, বামনগাছি, দত্তপুকুর, হৃদয়পুর, মধ্যমগ্রাম সহ একাধিক স্টেশনে স্টেশন মাস্টারের ঘরের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন। সাত সকালে ট্রেন চলাচল বিপর্যয়ের ঘটনায় দুর্ভোগগ্রস্থরা বিক্ষোভে ফেটে পড়েন নিত্যযাত্রীরা। কলকাতামুখী অফিসযাত্রী এবং নিত্যযাত্রীরা দ্রুত গন্তব্যস্থলে পৌঁছতে বিকল্প সড়ক পথে বেরিয়ে পড়েন অনেকে। যদিও সকাল সাড়ে নটার পর থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। প্রাথমিক ভাবে জানা যায়, বারাসতে পয়েন্ট সিগন্যাল খারাপের জন্য বনগাঁ-শিয়ালদহ লাইনে আপ এবং ডাউন ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। বনগাঁ থেকে শিয়ালদহগামী দ্বিতীয় ট্রেন বামনগাছি স্টেশনে এসে দাঁড়িয়ে যায়। বাতিল হয় আরও বেশ কয়েকটি ট্রেন। তার মধ্যেই দীর্ঘ সময় ট্রেন দাঁড়িয়ে থাকার কারণে বামনগাছি স্টেশনে ওই ট্রেনের চালককে গালাগালি এবং মারধরের চেষ্টা করার অভিযোগ ওঠে । সিগন্যালিং সমস্যার জেরে এই সমস্যা। ব্যাপক ভোগান্তির শিকার যাত্রীরা। এমনকী তিতিবিরক্ত হয়ে একটি ট্রেনের চালককে মারধরের চেষ্টার অভিযোগও উঠল এক যাত্রীর বিরুদ্ধে।  স্থানীয় সূত্রের খবর, ট্রেন দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকায় ওই চালককে প্রথমে গালিগালাজ করে এক যুবক। তারপর তাঁকে মারধর করার চেষ্টা করে। যদিও ওই চালককে রক্ষা করেন অন্য যাত্রীরাই। তাঁরা আবার ওই যুবককে পালটা মারধর করেন বলে খবর। পরে রেল পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রেলের তরফে জানানো হয়েছে, বারাসত স্টেশনে সিগন্যালিং সমস্যার সমাধান ইতিমধ্যেই হয়ে গিয়েছে। শিয়ালদা বনগাঁ আপ ও ডাউন দুই লাইনেই ট্রেন চলাচল শুরু হয়ে গিয়েছে। এতক্ষণ ট্রেন বন্ধ থাকার কারণে প্রায় এক ঘণ্টা লেটে চলছে ট্রেন। তবে হাসনাবাদ শাখায় এখনও সমস্যা পুরোপুরি মেটেনি। কাজ চলছে। তবে আশা করা হচ্ছে ঘণ্টা দেড়েকের মধ্যে শিয়ালদা হাসনাবাদ লাইনেও ট্রেন চলাচল স্বাভাবিক হয়ে যাবে। রেলের আশ্বাস সত্ত্বেও যাত্রীরা জানাচ্ছেন, বহু ক্ষণ ট্রেন পরিষেবা বন্ধ থাকায় পর পর স্টেশনে আটকে পড়েছে ট্রেন। লাইনে সমস্যার জেরা সাংঘাতিক লেটে চলছে সমস্ত ট্রেন। সকাল সাড়ে সাতটায় অশোকনগর স্টেশনে পৌঁছনো এক যাত্রী রোহন মিত্র জানান, ‘বেলা সাড়ে এগারোটার সময়ও মাত্র কয়েকটি স্টেশনই পেরোলাম। যেভাবে ট্রেন যাচ্ছে, তাতে বিকেল পেরিয়ে শিয়ালদা পৌঁছব। অফিসটা আজ গেল।’

error: Content is protected !!