```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

মুর্শিদাবাদে তরুণীকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার চিকিৎসক 

মুর্শিদাবাদের বড়ঞা থানার আন্দিতে যুবতীকে শ্লীলতাহানির অভিযোগে গণ প্রহার চিকিৎসককে। অসুস্থতা নিয়ে চিকিৎসকের কাছে এসে শ্লীলতাহানীর শিকার যুবতী। অভিযুক্ত চিকিৎসককে গ্রণপ্রহার দিয়ে পুলিশের হাতে তুলে দিল জনতা। ঘটনাটি ঘটেছে, শুক্রবার মুর্শিদাবাদের বড়ঞা থানার আন্দি বাজারে। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে ওই চিকিৎসক। জানা গিয়েছে, ওই অভিযুক্ত পেশায় একজন আয়ুর্বেদ ও হোমিওপ্যাথি চিকিৎসক। ইতিমধ্যে বড়ঞা থানার পুলিশ তাকে গ্রেফতারও করেছে। জানা গিয়েছে, এদিন আন্দি বাজার এলাকায় অভিযুক্ত চিকিৎসকের কাছে অসুস্থতা নিয়ে চিকিৎসার জন্য আসেন খোরজুনা গ্রামের এক তরুনী। সেই সময় চিকিৎসক ওই তরুনীকে একা পেয়ে আসত্তিকর স্থানে হাত দেয় বলে অভিযোগ তোলেন ওই তরুনী। ঘটনার পর ওই তরুনীর পরিবারের লোকজন চিকিৎসালয়ে এসে চিকিৎসকের ওপর হামলা চালায়। স্থানীয় বাসিন্দারাও চিকিৎসককে মারধর করে। তারপর তুলে দেওয়া হয় পুলিশের হাতে।

error: Content is protected !!