```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

মগরাহাটে তৃণমূলের জয়ী পঞ্চায়েত সদস্যকে গুলি করে কুপিয়ে খুন, গ্রেফতার ৪

ফের পঞ্চায়েত ভোট পরবর্তী হিংসার ঘটনা ঘটল। দক্ষিণ ২৪ পরগনার মগরাহাটে তৃণমূলের জয়ী পঞ্চায়েত সদস্যকে গুলি করে কুপিয়ে খুন করল দুষ্কৃতীরা। জানা গিয়েছে, গতকাল, শুক্রবার রাতে কাজ সেরে বাড়ি ফিরছিলেন মগরাহাট পূর্ব গ্রাম পঞ্চায়েতের জয়ী সদস্য মইমুর ঘরামি। আচমকাই অর্জুনপুর এলাকায় তাঁর উপর হামলা চালায় জনাকয়েক দুষ্কৃতী। গুলি চালানোর পর ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয় বলে অভিযোগ। মইমুর বাবু রক্তাক্ত হয়ে লুটিয়ে পড়লে ঘটনাস্থল থেকে চম্পট দেয় হামলাকারীরা। এই ঘটনায় শাহজাহান মোল্লা নামে আরএক ব্যক্তিও গুলিবিদ্ধ হয়েছেন বলে খবর। মইমুরের চিৎকার শুনে তিনি ছুটে আসেন তাঁকে বাঁচাতে। কিন্তু দুষ্কৃতীরা তাঁর দিকেও গুলি ছোড়ে। তিনি প্রাণে বেঁচে গেলেও গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনার তদন্তে নেমে পুলিস ইতিমধ্যেই ৪ অভিযুক্তকে গ্রেফতার করেছে। খুনের ঘটনার প্রেক্ষিতে যাতে রাজনৈতিক হিংসা না ছড়িয়ে পড়ে তাই এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিস বাহিনী। এই খুনের নেপথ্যে রাজনৈতিক কারণ থাকতে পারে বলে অনুমান পুলিশের।

error: Content is protected !!