```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

মণিপুরের উদ্দেশ্যে রওনা দিলেন ইন্ডিয়া জোটের ২১ সাংসদ

ইন্ডিয়া জোটের ২১ সদস্যের প্রতিনিধি দল রওনা দিল মণিপুরে ৷ আগেই জানা গিয়েছিল, অশান্ত মণিপুরের অবস্থা খতিয়ে দেখতে যাবেন বিরোধী ইন্ডিয়া জোটের সাংসদেরা ৷ সেই অনুযায়ী শনিবার সকালে নয়াদিল্লি থেকে দু দিনের জন্য ইম্ফলের উদ্দেশ্যে যাত্রা করেছেন সাংসদরা ৷ উত্তর-পূর্ব ভারতের এই রাজ্যটির পরিস্থিতি দেখে সেই রিপোর্ট কেন্দ্রীয় সরকারের পাশাপাশি সংসদেও জমা দেবেন তাঁরা ৷ উল্লেখ্য, মণিপুরের এই প্রতিনিধি দলে রয়েছেন কংগ্রেসের সাংসদ অধীর চৌধুরী, গৌরব গগৈ, তৃণমূলের সুস্মিতা দেব, জেডি(ইউ) সাংসদ মনোজ ঝা ও অন্যরা ৷ পশ্চিমবঙ্গের প্রদেশ কংগ্রেস সভাপতি তথা লোকসভা সাংসদ অধীর চৌধুরী প্রতিনিধি দলের হয়ে রিপোর্ট জমা দেবেন বলে জানা গিয়েছে ৷ পাশাপাশি এই সমস্যার সমাধানও পেশ করবেন তিনি ৷ এই ইস্যুতে বারবার মুলতুবি হচ্ছে লোকসভা ও রাজ্যসভা ৷ এর আগে লোকসভায় কংগ্রেসের উপ-নেতা গৌরব গগৈ দাবি তুলেছিলেন, সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত কোনও বিচারপতির নেতৃত্বে গঠিত কমিটি মণিপুরের তদন্ত করুক ৷ ৩ মে থেকে মেইতি ও কুকি সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষের ঘটনায় উত্তপ্ত মণিপুর ৷ এখনও হিংসার ঘটনার খবর মিলছে সেখান থেকে ৷ হাজার হাজার মানুষ বাড়ি ছেড়ে ত্রাণ শিবিরে গিয়ে আশ্রয় নিয়েছেন ৷ প্রাণ হারিয়েছেন প্রায় ১৬০ জন ৷ কয়েকটি সূত্রের অবশ্য দাবি, মৃতের সংখ্যা আরও অনেক বেশি।”

error: Content is protected !!