আরও ৩ শতাংশ ডিএ বাড়ছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের

পুজোর আগেই এবার হাসি ফুটতে চলেছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মুখে। সংবাদসংস্থার খবর অনুয়ায়ী ফের কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ বাড়াতে পারে মোদী সরকার। বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ৪২ শতাংশ ডিএ পান। ডিএ বাড়লে তা গিয়ে দাঁড়াবে ৪৫ শতাংশে। এবছর ২৪ মার্চ ডিএ বাড়ার কথা ঘোষণা করেছিল কেন্দ্র। সেই ডিএ কার্যকর করার কথা ১ জানুয়ারি থেকে। এখন ৩ শতাংশ ডিএ বেড়ে ডিএ ৪৫ শতাংশ হলে বেতন বাড়বে কত? ধরে নেওয়া যাক কারও মূল বেতন ২৫,০০০। তাহলে তাঁর ডিএ বাড়বে ৭৫০ টাকা।

error: Content is protected !!