```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

হস্টেলের বারান্দা থেকে পড়ে ‘রহস্যমৃত্যু’ যাদবপুরের পড়ুয়ার

হস্টেলের ছাদ থেকে পড়ে মৃত্যু হল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের পড়ুয়ার। গতকাল রাত সাড়ে ১২টা নাগাদ এই ঘটনা ঘটে। মৃতের নাম স্বপ্নদীপ কুণ্ডু, বাড়ি নদিয়ার বগুলায়। চলতি বছরই যাদবপুরে বাংলা প্রথম বর্ষে ভর্তি হন বছর ১৮-র ওই পড়ুয়া। বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, গতকাল বাংলা প্রথম বর্ষের প্রথম দিনের ক্লাসে অনুপস্থিত ছিল স্বপ্নদীপ। এরপর মাঝরাতে হস্টেলের আবাসিকরা ভারী কিছু পড়ার আওয়াজ পান। দেখা যায় নীচে রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন স্বপ্নদীপ। গুরুতর জখম অবস্থায় কেপিসি মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়ার পর আজ সকালে ওই পড়ুয়ার মৃত্যু হয়। কীভাবে মৃত্যু, খতিয়ে দেখছে যাদবপুর থানার পুলিশ। মাত্র ২ দিন আগে তিনি হস্টেলে এসেছিলেন। কীভাবে ঘটনা ঘটল তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। আপাতত সবদিকই খতিয়ে দেখা হচ্ছে। রাত পৌনে ১২টা নাগাদ মেন হস্টেলের তিনতলার বারান্দা থেকে পড়ে যান ওই ছাত্র। গুরুতর জখম অবস্থায় যাদবপুরের কেপিসি মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হলে আজ ভোর সাড়ে ৪টে নাগাদ তাঁর মৃত্যু হয়। সহপাঠীরা জানিয়েছেন, হস্টেলের আবাসিক ছিলেন না স্বপ্নদীপ। বন্ধুদের সঙ্গে থাকছিলেন। বারান্দা থেকে পড়ে যাওয়ার পিছনে ষড়যন্ত্র থাকতে পারে বলে সন্দেহ মৃতের সহপাঠীদের। কীভাবে পড়ে গেলেন ওই ছাত্র, খতিয়ে দেখছে যাদবপুর থানার পুলিশ।

error: Content is protected !!