```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

কর্নাটকের মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সব মামলা প্রত্যাহার

বিজেপি জমানায় কোভিড বিধি লঙ্ঘনের দায়ে রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া ও উপমুখ্যমন্ত্রী ডি কে শিবকুমারের বিরুদ্ধে দায়ের সব মামলা প্রত্যাহার করল কর্নাটক সরকার। বৃহস্পতিবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠক শেষে পরিষদীয় মন্ত্রী এইচ কে পাটিল এ খবর জানিয়েছেন। গত বছর জানুয়ারির ৯ তারিখে রাজ্য কংগ্রেসের উদ্যোগে বেঙ্গালুরুতে মেকাদাতু নামে এক পদযাত্রা নেওয়া হয়েছিল।  কর্নাটকের কনকপুরার রামানগর থেকে শুরু হয়ে ওই যাত্রা শেষ হয়েছিল বাসভানাগুড়িতে। ওই পদযাত্রায় পা মিলিয়েছিলেন সিদ্দারামাইয়া, প্রদেশ কংগ্রেস সভাপতি ডি কে শিবকুমার ও সাংসদ ডি কে সুরেশ-সহ রাজ্য কংগ্রেসের শীর্ষ নেতারা। ওই সময়ে রাজ্যে কোভিড বিধি জারি থাকায় সিদ্দারামাইয়া, শিবকুমারদের বিরুদ্ধে থানায় অভিযোগ জানিয়েছিলেন রামানগরের তহশিলদার। মোট নয়টি মামলা দায়ের করা হয়েছিল রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী এবং উপমুখ্যমন্ত্রীর বিরুদ্ধে। ওই জনসভায় যোগ দেওয়া বেশ কয়েকজন কংগ্রেস নেতা করোনায় আক্রান্ত হয়েছিলেন।

error: Content is protected !!