```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

বিশ্বের প্রথম দেশ হিসেবে চাঁদের দক্ষিণ মেরু জয় করল ভারত, চন্দ্রযান ৩ সফল সফট ল্যান্ডিং

পৃথিবীর বড় বড় দেশ যা করে দেখাতে পারেনি, তাই করে দেখাল ভারত। ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোই প্রথমবার চাঁদের দক্ষিণ মেরুতে সফলভাবে মহাকাশযান অবতরণ  করে দেখাল। চন্দ্রযান-২ ব্যর্থ হয়েছিল, কিন্তু চন্দ্রযান-৩ ইতিহাস সৃষ্টি করল।  চন্দ্রযান ৩-এর ল্যান্ডার বিক্রমের চন্দ্রপৃষ্ঠ স্পর্শ করার কথা ছিল ভারতীয় সময় সন্ধে ৬টা ৪ মিনিটে। প্রাট ৫০ সেকেন্ড আগেই চাঁদে পৌঁছে গেল সে। আপাতত ২০ মিনিট বিশ্রাম নেবে বিক্রম। তারপর বিক্রমের শরীর থেকে বেরিয়ে আসবে রোভার প্রজ্ঞান। চাঁদের রহস্যময় দক্ষিণ মেরুতে চলেফিরে বেড়াবে। চন্দ্রযান-৩ মিশনের এই দুরন্ত সাফল্যে উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই মুহূর্তে দক্ষিণ আফ্রিকা সফরে আছেন তিনি। সেখান থেকেই ল্যান্ডিং মডিউলের সফল অবতরণ লাইভ দেখলেন তিনি। 

error: Content is protected !!