```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

অনির্দিষ্টকালের জন্য ভারতীয় কুস্তি ফেডারেশনের সদস্যপদ খারিজ করল বিশ্ব কুস্তি সংস্থা

নির্দিষ্ট সময়ে নির্বাচন প্রক্রিয়া আয়োজন করতে অপারগ ভারতের কুস্তি ফেডারেশনের সদস্যপদ খারিজ করল বিশ্ব কুস্তির গভর্নিং বডি ৷ বৃহস্পতিবার অনির্দিষ্ট কালের জন্য় জাতীয় কুস্তি ফেডারেশনকে বরখাস্ত করেছে ইউডব্লিউডব্লিউ ৷ চলতি জুনে জাতীয় কুস্তি ফেডারেশনের নির্বাচন হওয়ার কথা থাকলেও নানা জটিলতা কাটিয়ে তা এখনও হয়ে ওঠেনি ৷ নির্বাচন প্রক্রিয়া বিলম্বিত হওয়ায় আগেও ডব্লিউএফআই কে সতর্ক করেছিল বিশ্ব কুস্তির গভর্নিং বডি ৷ এদিন সরাসরি সদস্যপদ বাতিলের মতো কড়া পদক্ষেপ করার সিদ্ধান্ত গ্রহণ করল কুস্তির নিয়ামক সংস্থা ৷ স্বাভাবিকভাবেই বিপাকে পড়লেন দেশের কুস্তিগীরেরা ৷সাম্প্রতিক অতীতে দেশের কুস্তি ফেডারেশনকে নিয়ে একের পর এক বিতর্ক মাথাচাড়া দিয়েছে ৷ আর সে কারণেই বারংবার স্থগিত হয়েছে নির্বাচন প্রক্রিয়া ৷ গত জুন মাসে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ফেডারেশনের প্রাক্তন সভাপতি ব্রিজভূষণ শরণ সিং য়ের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগে দেশের প্রথম সারির মহিলা কুস্তিগীরদের আন্দোলনের জেরে তা হয়ে ওঠেনি ৷ এপ্রিলের শেষদিকে দেশের অলিম্পিক অ্যাসোসিয়েশন ভূপেন্দর সিং বাজওয়া নেতৃত্বাধীন অ্যাড হক কমিটি নিযুক্ত করে নির্বাচন প্রক্রিয়া তদারকির জন্য ৷ ৪৫ দিনের মধ্যে জাতীয় কুস্তি ফেডারেশনের নির্বাচন প্রক্রিয়া শেষ করার নির্দেশও দেওয়া হয় ৷ বিশ্ব কুস্তির গভর্নিং বডি তখনই জানিয়েছিল, সময়ের মধ্যে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন না-হলে বরখাস্ত করা হতে পারে ডব্লিউএফআই কে ৷ সংবাদসংস্থা পিটিআই কে আইওএ জানিয়েছে, বুধবার রাতেই বরখাস্ত করার সিদ্ধান্তের কথা দেশের কুস্তি ফেডারেশনকে জানিয়ে বিশ্ব কুস্তির গভর্নিং বডি ৷গত 7মে নির্বাচন ঘোষণা হলেও কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক সেই নির্বাচন প্রক্রিয়াকে অবৈধ বলে ঘোষণা করে ৷ পরবর্তীতে বিভিন্ন রাজ্য সংস্থা বিভিন্ন সময়ে বেঁকে বসায় কিংবা নির্বাচন নিয়ে আদালতের দ্বারস্থ হওয়ায় নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ করা যায়নি ৷ ইউডব্লিউডব্লিউ র বরখাস্তের জেরে বিপাকে পড়লেন ভারতীয় কুস্তিগীরার ৷ সেপ্টেম্বরের মাঝামাঝি শুরু হতে চলা বিশ্বচ্যাম্পিয়নশিপের মঞ্চে দেশের হয়ে তারা প্রতিনিধিত্ব করতে পারবেন না ৷ বরং নিউট্রাল অ্যাথলিট হিসেবে লড়তে হবে তাদের ৷”

error: Content is protected !!