```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

ক্যালফোর্নিয়ার পানশালায় বন্দুকবাজের হামলা, মৃত ৫

আমেরিকার ক্যালফোর্নিয়ার একটি পানশালায় ঢুকে এলোপাথাড়ি গুলি চালিয়ে ৪ জনের জীবন নিল এক বন্দুকবাজ। ঘটনাটি ঘটেছে গতকাল রাতে। রাতে যখন পানশালায় সন্ধ্যা উপভোগ করতে ব্যস্ত সবাই, ঠিক সেই সময় ভিতের ঢুকে আসে আততায়ী। ঢুকেই এলোপাথাড়ি গুলি ছুড়তে থাকে। গুলিবিদ্ধ হন উপস্থিত ১০ জন ব্যক্তি। যাদের মধ্যে ৪ জন ঘটনাস্থলেই মারা যান। ঘটনার আকস্মীকতা সামলে হামলাকারীকে নিরস্ত করতে পাল্টা গুলি চালায় সেখানকার নিরাপত্তারক্ষীরা। সেই গুলিতে রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে প্রাণ হারায় আততায়ী। পুলিস জানিয়েছে, হামলাকারী একজন অবসরপ্রাপ্ত পুলিসকর্মী। কী থেকে উদ্বুদ্ধ হয়ে সে এই কাজ ঘটিয়েছে তা তদন্ত করে দেখা হবে। অন্যদিকে গুলির আঘাতে গুরুতর জখম ৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁরা এই মুহূর্তে সেখানেই চিকিৎসাধীন।

error: Content is protected !!