```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

‘রাজা কৃষ্ণচন্দ্রের সভার শ্রেষ্ঠ বিদূষক, শিক্ষাব্যবস্থাকে দেউলিয়া করছেন রাজ্যপাল’, কটাক্ষ ব্রাত্য বসুর

বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোসকে তীব্র আক্রমণ করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ৷ তাঁর অভিযোগ, সংবিধান মানছেন না রাজ্যপাল ৷ তাঁকে বিদ্রুপ করে ব্রাত্য আরও বলেন যে, মনে হচ্ছে রাজা কৃষ্ণচন্দ্রের সভার শ্রেষ্ঠ বিদূষককে পাঠানো হয়েছে ৷ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ নিয়ে গত কয়েকদিন ধরেই একা হাতে নানা সিদ্ধান্ত নিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ রাজ্য সরকারকে না জানিয়েই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গিয়ে উপাচার্যদের সঙ্গে কথা বলেছেন ৷ উপাচার্য নিয়োগ করেছেন ৷ শুধু তাই নয়, যে বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নেই, সেখানে তিনিই উপাচার্যের ভূমিকা পালন করছেন ৷ তাঁর এই কর্মকাণ্ডে রাজ্য ও রাজ্যপালের সঙ্গে সংঘাত রোজই বাড়ছে ৷ এরই মধ্যে গতকাল এক রাতেই 16টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ করেছেন সিভি আনন্দ বোস ৷ এই নিয়েই সোমবার তাঁকে সরাসরি আক্রমণ করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ৷ সাংবাদিক সম্মেলনে রাজ্যপালকে নিশানা করে ব্রাত্য বলেন, কখনও তিনি আচার্য, কখনও উপাচার্য, কখনও উচ্চশিক্ষা দফতর । তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশকে তোয়াক্কা না করে, তাঁকে সম্পূর্ণ অগ্রাহ্য করে, নির্বাচিত মুখ্যমন্ত্রীকে অপমান করছেন ৷ উচ্চ শিক্ষা দফতরকে বাইপাস করে একতরফা ভাবে উপাচার্য নিয়োগ করে দিচ্ছেন তিনি । রাজ্যপালকে জেমস বন্ডের সঙ্গে তুলনা করে ব্রাত্য বলেন, জগদীপ ধনকড় যখন রাজ্যপাল ছিলেন, তখন আলোচনার পরিসর ছিল । এই রাজ্যপালের সঙ্গে আলোচনার কোনও জায়গা নেই । তিনি জেমস বন্ডের মতো আচরণ করছেন । বর্তমান রাজ্যপাল জেমস বন্ডের মতোই নিঃশব্দ প্রহেলিকার মতো কাজ করছেন । তিনি সংবিধানকে মানছেন না ৷ বিশ্ববিদ্যালয়ের বিধি লঙ্ঘন করে তিনি স্বৈরতন্ত্র চালাচ্ছেন ৷ শিক্ষাব্যবস্থাকে দেউলিয়া করছেন ৷

error: Content is protected !!