```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

মুম্বইয়ের অন্ধেরীতে বিলাসবহুল ফ্ল্যাটে লিভ-ইন, গলাকাটা অবস্থায় উদ্ধার বিমানসেবিকার দেহ

মুম্বইয়ের অন্ধেরীতে সোমবার সকালে নিজের বিলাসবহুল ফ্ল্যাটে নিহত অবস্থায় পাওয়া গেল এক শিক্ষানবিশ বিমানসেবিকাকে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে রূপা ওগরে নামের ওই বিমানসেবিকা আদতে ছত্তীসগঢ়ের মেয়ে। চলতি বছর এপ্রিলে তিনি এয়ার ইন্ডিয়ার বিমানসেবিকা হিসেবে মনোনীত হন। এর পরই ছত্তীসগঢ় থেকে মুম্বইয়ে চলে আসেন থাকতে। তিনি প্রেমিকের সঙ্গে লিভ-ইন করতেন নিজের ফ্ল্যাটে। তাঁদের সঙ্গে থাকতেন রূপার বোনও। জানা গিয়েছে রূপার প্রেমিক কিছু দিন আগে তাঁর নিজের বাড়িতে গিয়েছেন।রূপার ফ্ল্যাটে গলাকাটা অবস্থায় পাওয়া যায় তরুণী বিমানসেবিকাকে। এই হত্যারহস্যের তদন্ত শুরু করেছে পুলিশ। খুনিকে খোঁজার জন্য গঠিত হয়েছে একাধিক তদন্তকারী দল। জিজ্ঞাসাবাদের জন্য গ্রেফতার করা হয়েছে বাড়ির এক পরিচারককে। আবাসনের ক্যামেরাগুলির ফুটেজ পরীক্ষা করা হচ্ছে।

error: Content is protected !!