```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-র নিরাপত্তার দায়িত্বে থাকা এসপিজির ডিরেক্টর অরুণ কুমার সিনহা প্রয়াত

প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা স্পেশাল প্রোটেকশন গ্রুপের ডিরেক্টর অরুণ কুমার সিনহা প্রয়াত। আজ, বুধবার সকালে গুরুগ্রামের একটি হাসপাতালে শেষ নিঃস্বাস ত্যাগ করেন তিনি। তাঁর বয়স হয়েছিল ৬১ বছর। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন অরুণ কুমার। মারণরোগ ক্যানসারে ভুগছিলেন। হাসপাতালেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে তাঁর। ১৯৮৮ সালের কেরল ব্যাচের আইপিএস অফিসার ছিলেন তিনি। ২০১৬ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জমানায় স্পেশাল প্রোটেকশন গ্রুপের (এসপিজি) ডিরেক্টর পদে বসেন অরুণ কুমার সিনহা। চলতি বছরের ৩০ মে তাঁর কার্যকালের মেয়াদ শেষ হয়ে গেলেও তা আরও একবছর বাড়িয়ে দেয় কেন্দ্রীয় সরকার। দেশের প্রধানমন্ত্রী ও প্রাক্তন প্রধানমন্ত্রীদের নিরাপত্তার দায়িত্বে থাকে এসপিজি। সর্বত্র ছায়াসঙ্গীর মতো প্রধানমন্ত্রীকে ঘিরে থাকা ও উচ্চপর্যায়ের নিরাপত্তা দেওয়াই কাজ এই গ্রুপের।

error: Content is protected !!