```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

শিক্ষক দিবসে ৫২ জন শিক্ষক-শিক্ষিকাকে শিক্ষারত্ন এবং ১৩টি বিদ্যালয়কে পুরস্কৃত করলেন মুখ্যমন্ত্রী

এ বার শিক্ষক দিবসেও শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার আলিপুরের ধনধান্য প্রেক্ষাগৃহে শিক্ষা দফতরের তরফে শিক্ষক দিবস উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এ বার শিক্ষারত্ন পেলেন মোট ৫২ জন শিক্ষক। এর মধ্যে রয়েছেন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ১২ জন অধ্যাপক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের বিদ্যালয়ের ২৫ জন ও প্রাথমিক বিদ্যালয়গুলির ১৫ জন। সঙ্গে রাজ্যের ১৩টি বিদ্যালয়কে দেওয়া হল সেরা বিদ্যালয় পুরস্কার।

error: Content is protected !!