```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

আগামী ১৫ সেপ্টেম্বর থেকে কলকাতা-সিকিম সরাসরি উড়ান শুরু

দুর্গাপুজোর আগেই পর্যটকদের জন্য রইল সুখবর। কলকাতা থেকে সরাসরি সিকিম বিমান পরিসেবা চালু হচ্ছে আগামী ১৫ সেপ্টেম্বর থেকে। এখন থেকে প্রতিদিনই আকাশপথে দমদম বিমানবন্দর থেকে সিকিমের পাকিয়ং বিমানবন্দর যাতায়াত করা যাবে বিমানে। খবর এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের। সিকিমের প্রথম গ্রিনফিল্ড বিমানবন্দরটি দীর্ঘদিন বন্ধ থাকার পর আবারও চালু হয়েছে। পাকিয়ং বিমানবন্দরের পরিচালক রাজেন্দ্র গ্রোভার জানান, এই বিমানবন্দর থেকে ১৪ মার্চ বিমান চলাচল শুরু হয়েছিল। জুন পর্যন্ত সেই পরিষেবা অব্যাহত ছিল। এরপর ১৫ জুন খারাপ আবহাওয়ার জন্য পাকিয়ংয়ের ফ্লাইট বাগডোগরায় ঘুরিয়ে দেওয়া হয়। এরপর বেশ কিছু দিন বন্ধ ছিল বিমান চলাচল। তিনি আরও জানান, ১৫ সেপ্টেম্বর থেকে দিল্লি-পাকিয়ং বিমান সোম ও শুক্রবার ছাড়া সপ্তাহে পাঁচ দিন চলবে। তবে কলকাতা-পাকিয়ং ফ্লাইট চলবে সপ্তাহে সাতদিনই।

error: Content is protected !!