```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

আজ ৬টি রাজ্যের ৭টি বিধানসভা আসনের উপনির্বাচনের ফলাফল

ছয় জায়গায় উপনির্বাচনের ফল ঘোষণা হবে শুক্রবার। সকাল ৮টা থেকেই পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, কেরল এবং ঝাড়খন্ডের বিভিন্ন বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ভোট গণনা শুরু হয়েছে। গত ভোটে ত্রিপুরার ধনপুর ছিল বিজেপির দখলে। বক্সনগরে জেতে সিপিএম। প্রতিমা ভৌমিক ভোটে জিতে বিধায়ক পদ ছেড়ে দিয়েছেন। তাঁর ছেড়ে দেওয়া আসনে উপনির্বাচন হয়। বক্সনগরের সিপিএম বিধায়ক শামসুল হক প্রয়াত হওয়ার কারণে সেখানেও উপনির্বাচন হয়। শেষ পাওয়া খবর অনুযায়ী ত্রিপুরাতে বিজেপি এগিয়ে। উত্তরপ্রদেশের ঘোসি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনেরও গণনা আজ। গত বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে সমাজবাদী পার্টির টিকিটে জয়ী হয়েছিলেন দারা সিং চৌহান। সম্প্রতি পদত্যাগ করেন এবং বিজেপিতে যোগ দেন। তাই এখানে নতুন করে ভোটগ্রহণ হয়। শেষ পাওয়া খবর অনুযায়ী এই কেন্দ্রে প্রায় ৪ হাজার ভোটে এগিয়ে গিয়েছেন সমাজবাদী পার্টির প্রার্থী সুধাকর সিং। বিজেপির টিকিটে লড়াই করা দারা সিং পিছিয়ে অনেকটা।ঝাড়খণ্ডের দুমরি বিধানসভা কেন্দ্রেও উপনির্বাচনের ফল আজ। বিধায়কের মৃত্যু হওয়ায় এবার ওই কেন্দ্রে উপনির্বাচন হয়। দ্বিতীয় রাউন্ডের গণনা শেষে প্রায় ১৩০০ ভোটে এগিয়ে আছেন জেএমএম প্রার্থী। সকাল পর্যন্ত কেরালাতেও এগিয়ে রয়েছে কংগ্রেসই। ধূপগুড়িতে প্রথম এবং দ্বিতীয় রাউন্ডে এগিয়ে ছিল বিজেপি৷ কিন্তু, তৃতীয় রাউন্ডের শেষে তাদের পিছনে ফেলে দিল শাসকদল৷ চতুর্থ রাউন্ড শেষেও এগিয়ে তৃণমূলই৷ সাম্প্রতিক ফলাফল অনুযায়ী, বর্তমানে তৃণমূলের প্রাপ্ত ভোট- ৩৯,১৬০, বিজেপি- ৩৮,৮০৬, সিপিএম- ৪০৭৬, নোটা ৪৭৮৷ ২০২১-এর বিধানসভা ভোটে ধূপগুড়িতে জয়ী হন বিজেপির বিষ্ণুপদ রায়। হারিয়ে দেন তৃণমূলের মিতালি রায়কে। বিজেপি বিধায়ক বিষ্ণুপদের মৃত্যুর কারণেই ধূপগুড়িতে উপনির্বাচন হয়।

error: Content is protected !!