```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

নির্দিষ্ট সময়ের আগেই তৃতীয় কক্ষপথ পার করে সূর্যের দিকে এগল আদিত্য-এল ১

নির্দিষ্ট সময়ের আগেই পৃথিবীর তৃতীয় কক্ষপথ পার করল আদিত্য-এল ১। বর্তমানে ভারতের এই মহাকাশযানটি ২৯৬ কিমি X ৭১ হাজার ৭৬৭ কিমির একটি উপবৃত্তাকার কক্ষপথে পৃথিবীকে প্রদক্ষিণ করছে। ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্র বা ইসরো তাদের এক্স হ্যান্ডেলে এই সংবাদ দিয়েছে। ভারতের বেঙ্গালুরু, অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা এবং পোর্টব্লেয়ার ছাড়াও মরিশাস থেকে আদিত্যের কক্ষপথ পর্যবেক্ষণ করা হচ্ছে নিয়মিত। তারাই জানিয়েছে, চলতি মাসের ১৫ তারিখ বেলা দুটো নাগাদ আদিত্যের পরবর্তী কক্ষপথ পরিবর্তন করবে। ইসরোর দাবি, ১৮ সেপ্টেম্বরের মধ্যে আদিত্য চারবার পৃথিবীর চারপাশে ঘুরবে। এখনও পর্যন্ত ঠিকঠাকই কাজ করছে এই মহাকাশযান। আগামী বছর ফেব্রুয়ারিতে প্রথম সূর্যের ছবি পাঠাবে আদিত্য। আর তা সম্ভব হলে সফল হবে ভারতের প্রথম সূর্য অভিযান।

error: Content is protected !!