```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

রাখলেন প্রতিশ্রুতি, ধূপগুড়িকে মহকুমা ঘোষণা মুখ্যমন্ত্রীর

ভোটপ্রচারে ধূপগুড়ি মহকুমা হবে বলে ঘোষণা করে তৃণমূলের পালে হাওয়া টেনেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই হাওয়ার টানে ধূপগুড়ি উপনির্বাচনে ভোট বৈতরণী পার করেছে তৃণমূল। আর ভোট মিটতেই ভাইপোর দেওয়া প্রতিশ্রুতি রাখলেন পিসি তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নে বসে ধূপগুড়িকে মহকুমা ঘোষণা করলেন তিনি। সোমবার নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, ‘ধূপগুড়ি মহকুমা হচ্ছে। ধূপগুড়ি শহর, গ্রামীণ ও বানারহাটের একাংশ নিয়ে মহকুমা করার পরিকল্পনা করা হয়েছে। এব্যাপারে প্রশাসনিক আধিকারিকরা কথা বলছেন।’ ধূপগুড়ি উপনির্বাচনের প্রচারে গিয়ে স্থানীয়দের দাবি মেনে নতুন মহকুমা তৈরির প্রতিশ্রুতি দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বলেছিলেন, ৩১ ডিসেম্বরের মধ্যে ধূপগুড়ি মহকুমা গঠন হবে। এর পরই বিজেপির দখলে থাকা আসনটি ৪০০০ এর বেশি ভোটে ছিনিয়ে নেয় তৃণমূল। তার পর থেকেই আনুষ্ঠানিকভাবে মহকুমা গঠনের প্রক্রিয়া কবে থেকে শুরু হবে সেব্যাপারে উৎসাহী হয়ে ওঠেন স্থানীয়রা। যদিও সেই অপেক্ষা দীর্ঘায়িত করলেন না মুখ্যমন্ত্রী।

error: Content is protected !!