গুজরাতে ট্রেনে ভয়াবহ অগ্নিকাণ্ড

গুজরাতে গোধরাগামী ট্রেনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। দাহুদ-আনন্দ MEMU ট্রেন নম্বর ৯৩৫০-র এসি কোচে লাগা আগুন কোচগুলিতে দ্রুত আগুন ছড়িয়ে পড়ায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়ায়। আজ, শুক্রবার দুপুর সাড়ে ১১টা নাগাদ দাহুদ থেকে ছাড়ার পর ট্রেনটি জেকোট রেলওয়ে স্টেশনে আসার পর অগ্নিকাণ্ডের এই ঘটনাটি ঘটে। রেলকর্মীরা দ্রুত আগুন নিভিয়ে ফেলেন। কেউ হতাহত হননি। ট্রেনটির ইঞ্জিন অগ্নিকাণ্ডের ফলে পুরো পুড়ে গিয়েছে বলে খবর। প্রাথমিকভাবে অনুমান, ট্রেনটির এসি কোচে শট সার্কিট থেকে এই আগুন লেছে। তদন্ত শুরু হয়েছে।

error: Content is protected !!