```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

জওয়ান-এর সাকসেস মিটে মঞ্চ মাতালেন শাহরুখ-দীপিকা

দেশ তথা গোটা বিশ্ব জুড়ে জাওয়ান ঝড় অব্যাহত। গ্লোবালি বক্সঅফিসে ইতিমধ্যেই জওয়ান পার করেছে ৬৮৪ কোটির সীমা ৷ শুক্রবার যশরাজ স্টুডিয়োতে জওয়ান সাকসেস মিটের আয়োজন করা হয়েছিল ৷ অ্যাটলি-সহ এদিন উপস্থিত ছিলেন ছবির অন্যান্য কলাকুশলীরা ৷ তবে স্পটলাইট কেড়ে নেন দীপিকা-শাহরুখ ৷ হাসি-ঠাট্টায় জমে ওঠে আড্ডা ৷ শুধু তাই নয়, জওয়ান ছবির হিট গান চালেয়া-য় পা মেলান এই দুই তারকা৷ দুই তারকার যুগলবন্দি নাচ ভাইরাল সোশাল মিডিয়ায় ৷ চালেয়া-র তালে পা মেলাতেই উচ্ছ্বসিত হয়ে পড়েন উপস্থিত অনুরাগীরা ৷ হ্যাপি নিউ ইয়ার , চেন্নাই এক্সপ্রেস , পাঠান -এর মতো হিট ছবি উপহার দিয়েছেন শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোন৷ এবার জওয়ান -এও দীপিকা-শাহরুখ কেমেস্ট্রি নজর কেড়েছে অনুরাগীদের ৷ জওয়ান ছবিতে খুব অল্প সময়ের জন্য দেখা গেলেও দীপিকার উপস্থিতি ছবির গুরুত্ব আরও বাড়িয়ে দিয়েছে ৷ তাঁদের এই সম্পর্কের ঝলকের আরও একবার সাক্ষী থাকল ফ্যানেরা ৷ এদিন অনুষ্ঠানে লাইভ গান করেন রাজা কুমারি ও মিউজিক কম্পোজার অনিরুদ্ধ ৷ এদিনের অনুষ্ঠানেই দীপিকা জানান, ছবিতে অভিনয়ের জন্য তিনি কোনও পারিশ্রমিক নেননি ৷ তিনি এই ছবিতে ক্যামিও চরিত্র করতে রাজি হয়েছেন শুধুমাত্র শাহরুখের প্রতি ভালোবাসা ও বন্ধুত্বের কারণে ৷ জওয়ান ছবিতে শাহরুখ-দীপিকা ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছে নয়নতারা, বিজয় সেতুপতি, সানায়া মালহোত্রা, ঋদ্ধি ডোগরা-সহ আরও অনেকে ৷

error: Content is protected !!