```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

উত্তরপ্রদেশে ৩ সহকর্মীদের নিয়ে তরুণীকে গণধর্ষণ পুলিশ ইনচার্জের

পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও তাঁর তিন সহযোগীর বিরুদ্ধে একটি মেয়েকে গণধর্ষণের অভিযোগ উঠল ৷ ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের প্রয়াগরাজ জেলায় ৷ অভিযোগ দায়ের করার পর অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে ৷ জাংহাই ফাঁড়ির অভিযুক্ত ইনচার্জের নাম সুধীর পাণ্ডে ৷ এই ফাঁড়ি প্রয়াগরাজ জেলার সরাই মামরেজ থানা এলাকার অধীন ৷ একটি অভিযোগ জানাতে ফাঁড়িতে গেলে তখন মেয়েটিকে গণধর্ষণ করা হয় বলে জানা গিয়েছে ৷ এর আগে বেশ কিছুদিন ধরেই ওই তরুণীকে একটি ছেলে উত্যক্ত করত ৷ ফোনে অশ্লীল কথা বলে ওই তরুণীকে বিরক্ত করত ৷ এই ঘটনায় অভিযুক্ত যুবকের বিরুদ্ধে অভিযোগ জানাতে জাংহাই পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুধীর পাণ্ডের সঙ্গে দেখা করতে যায় ৷ সেখানেই সুধীর নিজের মোবাইল নম্বর দেন তরুণীকে ৷ পাশাপাশি বলেন ওই যুবক আবার এমন বিরক্ত করলে তরুণী যেন অবিলম্বে ফাঁড়িতে এসে সুধীরবাবুর সঙ্গে যোগাযোগ করে ৷ এরপর সুধীর নিজেই তরুণীকে বেশ কয়েকবার ফাঁড়িতে ডেকে পাঠান ৷ অভিযুক্ত যুবক ধরা পড়ায় সুধীর তরুণীকে অবিলম্বে থানায় আসতে বলেন ৷ অভিযোগ, যখন তরুণী থানায় যায় তখন ফাঁড়ির ইনচার্জ সুধীর পান্ডে তাকে জোর করে একটি গাড়ির মধ্যে আটকে দেয়। সেই গাড়িতে তার সঙ্গে আরও তিন জন ছিলেন। তিনি এও অভিযোগ করেন গাড়িতে থাকা সকলেই মদ্যপ ছিল ৷ তারা সবাই নির্যাতিতাকে নেশাজাতীয় ঠান্ডা পানীয় খেতে বাধ্য করে ৷ নেশাজাতীয় পানীয় খেয়ে যখন তিনি অজ্ঞান হয়ে পরেন তখন অভিযুক্তরা তাঁকে গণধর্ষণ করে ৷ এরপর তার জ্ঞান ফিরলে অভিযুক্তরা তাঁকে ঘটনার কথা না-বলার হুমকি দেয় ৷

error: Content is protected !!