```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

ডায়মন্ড হারবার থেকে মাত্র দেড় ঘন্টায় গঙ্গাসাগর, শুরু হল বিলাসবহুল ক্রুজ পরিষেবা

 গঙ্গাসাগর তীর্থযাত্রীদের জন্য সুখবর। এবার থেকে ডায়মন্ড হারবার থেকে মাত্র দেড় ঘন্টায় গঙ্গাসাগর যাওয়া যাবে। জলপথে শুরু হল বিলাসবহুল ক্রুজ পরিষেবা। বেসরকারি সংস্থা অসপ্রে ওয়াটার ওয়েজ ও রাজ্য সরকারের যৌথ উদ্যোগে সোমবার থেকে এই পরিষেবার মহড়া শুরু হল। সংস্থার পক্ষে জানানো হয়েছে, সপ্তাহে তিনদিন শুক্র, শনি ও রবিবার প্রাথমিকভাবে ডায়মন্ড হারবার জেটিঘাট থেকে সকাল সাড়ে ন’টায় গঙ্গাসাগরের কচুবেড়িয়ার উদ্দেশ্যে রওনা দেবে ক্রুজটি এবং বিকেল ৪:৩০ মিনিটে কচুবেড়িয়া থেকে যাত্রী নিয়ে ফিরবে। আর ক্রুজের এই বিলাসবহুল যাত্রা করতে খরচ খুবই কম। শীতাতপ নিয়ন্ত্রিত বিলাসবহুল এই ক্রুজে ক্লাসিক ও প্রিমিয়াম পরিষেবা পাওয়া যাবে। তার জন্য যাত্রীদের যথাক্রমে ৩৪৮ ও ৩৯০ টাকা করে দিতে হবে। ক্রুজ কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয় সব ঠিকঠাক থাকলে আগামী দিনে সপ্তাহে ৭ দিনই এই পরিষেবা চালু করা হবে। তীর্থযাত্রীরা জানান, ডায়মন্ড হারবার থেকে গঙ্গাসাগর ক্রুজ পরিষেবা চালু হওয়াতে সরাসরি জলপথের মাধ্যমে পৌঁছে যাওয়া যাবে কচুবেড়িয়া। এরফলে অনেকটাই সময় বাঁচবে। তাই এই পরিষেবা চালু হওয়ায় খুবই খুশি তীর্থযাত্রীরা।

error: Content is protected !!