```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

উত্তরপ্রদেশের বারাণসীতে গাড়ি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, মৃত ৮

ভোরবেলায় ভয়ঙ্কর পথ দুর্ঘটনা উত্তরপ্রদেশের বারাণসীতে। গাড়ি ও ট্রাকের সংঘর্ষে প্রাণ হারালেন ৮ জন। পুলিশ সূত্রে খবর, বুধবার ভোর ৪টে নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে বারাণসী- লখনউ হাইওয়েতে। বেনারস থেকে পিলিভিটের দিকে যাচ্ছিল গাড়িটি। হাইওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে আচমকা ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় গাড়িটির।  দুর্ঘটনায় গাড়ির চালক সহ মোট ৮ জনের মৃত্যু হয়েছে। ৩ বছরের এক শিশু গুরুতর আহত হয়েছে। তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। মৃতদেহগুলো ময়না তদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। বারাণসীতে দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন যোগী আদিত্যনাথ। 

error: Content is protected !!