```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

জ্যাভলিনে সোনা জয় নীরজের, রুপো কিশোরের

 জ্যাভলিনে সোনা-রুপো দুটোই ভারতের৷ নীরজ-কিশোরের দুদ্ধর্ষ পারফরম্যান্সে প্রতিপক্ষ ঘেঁষতেই পারল না ধারেপাশে৷  নীরজ চোপড়ার এশিয়ান গেমসে জ্যাভলিন থ্রোয়ের আসরে প্রথম থ্রো নিয়ে নাটক চলল চরমে৷ চিনের আসরে ভারতীয় তারকা অ্যাথলিটের প্রথম বিধ্বংসী থ্রো কোনও টেকনিক্যাল কারণে নাকচ করে দেয় আয়োজক কমিটি৷ পাশাপাশি কিশোর জেনার দ্বিতীয় থ্রোতে পতাকা তুলে নাকচ করে দেওয়া হচ্ছিল কিন্তু পরে বেশ কিছু কথোপকথনের পর সেটাকে ফেয়ার থ্রো ধরা হয়৷ নিজের প্রথম থ্রোয়ের পর দারুণ সিংহ গর্জন করতে দেখা গিয়েছিল ভারতের গোল্ডেন বয়কে৷ কিন্তু সেটা বাতিল হওয়ার পর অফিসিয়ালি নিজের প্রথম থ্রোতে ৮২.৩৮ মিটার দূরত্বে ছোঁড়েন ৷ এরপর দ্বিতীয় অ্যাটেম্পটে তাঁর থ্রো ছিল  ৮৪.৪৯ মিটার৷ ৮৮,৮৮ মিটার ছোঁড়েন চতুর্থ থ্রোতে৷ পঞ্চম থ্রোতে ৮০.৮০ মিটার ছোঁড়েন নীরজ চোপড়া৷ এদিকে কিশোর জেনাও এদিন একই বিভাগের মূল পর্বে দারুণ পারফর্ম করেন৷ তিনি নিজের প্রথম অ্যাটেম্পটে ৮১.২৬ মিটার দূরত্বে জ্যাভলিন ছুঁড়েছিলেন৷ কিশোর জেনার ঝকঝকে পারফরম্যান্সে রুপো ৮৬.৭৭ মিটার তৃতীয় অ্যাটেম্পটে ছুঁলেন কিশোর জেনা৷ যা রীতিমতো দারুণ৷

error: Content is protected !!