```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

পুজোর আগে আপাতত পরিষ্কার আকাশ

পুজোর আগে আপাতত পরিষ্কার আকাশ। বুধবার পর্যন্ত পরিষ্কার আকাশের পূর্বাভাস আবহাওয়া দফতরের। বৃষ্টির সম্ভাবনা কম। বাড়বে গরম। সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর ৷ আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ খুব হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি চলতে পারে। নিম্নচাপ মধ্য বাংলাদেশে। ক্রমশ উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলির দিকে এগোচ্ছে শক্তি ক্ষয় করে। পরিস্থিতি অনুকূল। পূর্ব ভারতের রাজ্যগুলি থেকে বর্ষা বিদায় পর্ব শুরু হতে পারে আগামী সপ্তাহে। কলকাতায় মূলত বৃষ্টির সম্ভাবনা কম। বাড়বে গরম; সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি। বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির খুব সামান্য সম্ভাবনা।

error: Content is protected !!